করোনা থেকে মুক্তির আশায় গঙ্গা পূজা - The News Lion

করোনা থেকে মুক্তির আশায় গঙ্গা পূজা


দি নিউজ লায়ন;  বাংলাদেশের পটুয়াখালীর কলাপাড়ায় চৈত্র সংক্রান্তিতে মহামারী করোনা থেকে মুক্তির আশায় সনাতন ধর্মাবলম্বী নারীরা নদী কিংবা পুকুরে তেল, সিদুর, খৈ, পান, সুপরি, ফুল ও ফল ফলাদী ভাসিয়ে দিয়ে গঙ্গা পূজা  করেছেন।   স্থানীয় সূত্রে জানা গেছে, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে এ উপজেলায় বিভিন্ন গ্রামে গ্রামে চলে মাসব্যাপী নগর কীর্ত্তন।


 এছাড়া একাধিক স্থানে মেলা বসে। কিন্তু মহামারি করোনার কারণে এ বছর সেসব অনুষ্ঠান করেনি হিন্দু ধর্মাবলম্বীরা। তবে চৈত্র সংক্রান্তিতে গঙ্গা পূজা অনুষ্ঠিত হয়েছে।এসময় তারা একে অপরকে সিঁদুর দিয়ে রাঙিয়ে দেয়। এই চৈত্র সংক্রান্তি উপলক্ষে দিনব্যাপী বাড়িতে বাড়িতে পূজা অর্চনাসহ নানা অনুষ্ঠান চলে বলে জানিয়েছেন সনাতন ধর্মালম্বীরা। ্তবে এ বছর করোনার কারণে সেসব অনুষ্ঠান করা হয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.